সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা নয়, নোবেলের পেছনে বেশি ব্যস্ত আ.লীগ: আলাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যা নয়, নোবেলের পেছনে আওয়ামী লীগ বেশি ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সারা দেশে শিশু হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, নোবেলের পেছনে দৌড়ে ও কাল্পনিক প্রত্যাশা করে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে এমন বিশাল কোনো বিজয় অর্জন করেননি যে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত ঢাকার সব রাস্তা আটকে যানজট সৃষ্টি করে মানুষকে ভোগান্তিতে রেখে তাকে সম্মাননা দিতে হবে। আওয়ামী লীগের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) রোহিঙ্গা সমস্যা সমাধানের চেয়ে নোবেল পাওয়ার জন্য বেশি ব্যস্ত। যদি নোবেল তিনি পান, আমরা তো খুশি। এর আগে ড. ইউনুস পেয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক, তাই আমরা খুশি হয়েছিলাম। যদি প্রধানমন্ত্রী পান, তাতেও খুশি হব। কিন্তু একটি জায়গায় খটকা লাগে। আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এক সময় বলেছিলেন, স্যান্ডউইচ খাওয়ালে ও কিছু নগদ অর্থ দিলে নাকি নোবেল পাওয়া যায়। এখন তার কাছে আমার প্রশ্ন আপনাদের নোবেল কোন পথে?

বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা বলেন, সারা বিশ্বেই শিশুহত্যার ঘটনা ঘটে। সভ্য দেশ সুইজারল্যান্ড, জার্মানি, এমনকি বিশ্ব শান্তির দেশ সুইডেনেও ঘটে। কিন্তু বাংলাদেশে যে কায়দায় শিশু নির্যাতন ও হত্যা হয়, তা বিরল। বাংলাদেশ শিশু হত্যাকে একটি উৎসবে পরিণত করেছে। বিকৃত রুচি ও অমানবিকতার পরিচয় দিয়ে একজন শিশুকে বায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে এ অবৈধ সরকারের আমলে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. শেখ সাদির সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ফরিদ হোসেন, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, গণসংস্কৃতি দলের সভাপতি এস আল মামুন, বাংলাদেশ মানবাধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি মাওলানা বজলু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা