,

আফগানিস্তানে ‘ভুল’ বিমান হামলায় ১০ সৈন্য নিহত

news-image

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান সেনাবাহিনীর তালেবান বিরোধী অভিযান চালানোর সময় ‘ভুল করে’ বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত ও অপর নয়জন আহত হয়েছে।

হেলমান্দ প্রদেশের গভর্নর হায়াতুল্লাহ হায়াত জানিয়েছেন, প্রদেশের গেরেশ্ক জেলায় তালেবান বিরোধী অভিযানের সময় ওই বিমান হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, আফগান সেনাবাহিনী যখন জেলায় তালেবানদের শক্ত প্রতিরোধ ব্যুহ ভেদ করার চেষ্টা করছিল তখন জঙ্গিদের ওপর হামলা চালাতে গিয়ে ‘ভুল করে’ সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়।

একই জেলায় মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত হওয়ার দুই মাস পর রোববার এ ঘটনা ঘটে। গেরেশ্ক জেলার বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জনই আফগান গোয়েন্দা সংস্থার সদস্য এবং একজন পুলিশ।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বাহিনীর ভুল হামলার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। সূত্র : আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে