,

চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী

news-image

চিকিৎসাশাস্ত্রে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন জেফরি সি হল, মাইকেল রসবাশ এবং মাইকেল ডব্লিউ ইয়ং। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি যৌথভাবে এই তিন মার্কিন নোবেল জয়ীর নাম ঘোষণা করে।

পুরস্কার হিসেবে তারা ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। বায়োলজিকাল ক্লকস নিয়ন্ত্রণে মলিকিউলার মেকানিজম আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তারা এই পুরস্কার পেয়েছেন। মানুষ, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী কীভাবে বিভিন্ন অভ্যাসে অভ্যস্ত হয় সেবিষয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন তারা।

নোবেল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলছে, আমরা জানি যে মানুষসহ অন্যান্য প্রাণীর অভ্যন্তরীণ একটি বায়োলজিক্যাল ক্লকস আছে। এই ক্লকস প্রাত্যহিক জীবনের নানা ছন্দের সঙ্গে খাপ খাওয়াতে সহায়তা করে।

কিন্তু এই ক্লকস আসলে কীভাবে কাজ করে। জেফরি সি হল, মাইকেল রসবাশ এবং মাইকেল ডব্লিউ ইয়ং গবেষণার মাধ্যমে আমাদের বায়োলজিক্যাল ক্লকসের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন এবং এর অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। এর আগে ২০১৬ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসোমি।

মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১৯০১ সালের পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে ১০৮ বার। এর মধ্যে ১২ বার চিকিৎসার নোবেল পেয়েছেন নারীরা। এছাড়া মাত্র একজন করে বিজয়ী এই পুরস্কার জিতেছেন ৩৯ বার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে