,

লাস ভেগাসের কনসার্টে গোলাগুলি : নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং আরো ২৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে মানদালয় বে হোটেল অ্যান্ড রিসোর্টে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় একটি হাসপাতালের এক মুখপাত্র। খবর লস অ্যাঞ্জেলস টাইমস।

ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মুখপাত্র দানিতা চোহেন জানিয়েছেন, সোমবার সকাল থেকেই গুলিতে আহত বহু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘মানদালয় বে ক্যাসিনোর কাছাকাছি বা আশেপাশে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে এমন খবরের ভিত্তিতে আমরা তদন্ত করছি। দয়া করে সবাই ওই এলাকা এড়িয়ে চলুন।’

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রুট-৯১ হারভেস্ট কান্ট্রি সংগীত উৎসবে গোলাগুলির ঘটনা ঘটেছে। কনসার্ট চলাকালীন হোটেলের ওপরের ফ্লোর থেকেই ওই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে