,

অবশেষে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা সমস্যা সমাধানে অবশেষে এগিয়ে এসেছে ভারত। দেশটির পার্লামেন্টে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেকপোস্ট খোলার প্রস্তাব পাস হয়েছে বলে জানা গিয়েছে।

এর ফলে রোহিঙ্গা উদ্বাস্তুরা আইন মেনে ভারতে ঢুকতে ও বের হতে পারবেন।
গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

মিজোরামের লঙ্গটলাই জেলার জোরিনপুরী চেকপোস্টের মাধ্যমে মিয়ানমার থেকে বৈধ কাগজপত্র দেখিয়ে প্রবেশ ও প্রস্থানের পথ খোলা হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে রোহিঙ্গাদের প্রবেশ ও প্রস্থানের জন্য মিজোরামেরই লুঙ্গলেই জেলার করপুইচুয়া চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সাহায্য দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রোহিঙ্গাদের জায়গা দিলে আইন-শৃঙ্খলার সমস্যা হবে বলে জানালেও মানবিকতার খাতিরে সমস্যা সমাধানে অবশেষে ভারত এগিয়ে এসেছে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে