,

হাফিজকে ‘আমেরিকার ডার্লিং’ বলে বিপাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক সময় আমেরিকার ডার্লিং ছিলেন সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান কট্টর জঙ্গি হাফিজ সাইদ। মার্কিনদের সঙ্গেই হাফিজ মদ্যপান করতে ভালবাসতেন।

এমন মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফ। আর তাতে বেজায় চটে গিয়েছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফের এমন মন্তব্যে তার মানহানি হয়েছে, এই অভিযোগে আসিফকে উকিলের চিঠি পাঠিয়েছেন হাফিজ। মানহানির জন্য পাকিস্তানি এই মন্ত্রীর কাছে ১০ কোটি পাকিস্তানি রুপি দাবি করেছেন।

গত মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ফোরামে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ কথা স্বীকার করছি, হাফিজ সাইদ, হাক্কানি আর লস্কর-ই-তৈয়বা আমাদের বোঝা হয়ে উঠেছে। কিন্তু ওদের হাত থেকে রেহাই পাওয়ার পর্য়াপ্ত রসদ আমাদের হাতে নেই। ’’

এরপরেই তিনি আরও বলেন, ২০ থেকে ৩০ বছর আগে এই হাফিজ সাইদই আমেরিকার সঙ্গে চলাফেরা করতেন। মার্কিনদের সঙ্গে মদ্যপান করতেন, ডিনার করতেন। তখন তো আমেরিকার সঙ্গে খুবই দহরম মহরম ছিল হাফিজের।

আর এতেই তার মানহানি হয়েছে বলে অভিযোগ হাফিজের আইনজীবী এ কে ডোগারের। আইনজীবী ডোগার বলেছেন, ‘‘সাইদ একজন ধর্মপ্রাণ মুসলিম। নীতিনিষ্ঠ হিসেবেই তিনি সর্বত্র মর্যাদা পান। হাফিজ কখনওই হোয়াইট হাউসের ঘনিষ্ঠ ছিলেন না। মার্কিনদের সঙ্গেও তিনি কোনও দিন চলাফেরা করতেন না। করতেন না মদ্যপানও। পাকিস্তানের বিদেশমন্ত্রী হাফিজ সাইদের নামে এ কথা বলেছেন জেনে আমি মর্মাহত। এটা কুরুচিকর মন্তব্য। ’’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে