,

রাশিয়ার আইএস বিরোধী অভিযানে ২৩৫০ জঙ্গির মৃত্যু

news-image

রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় প্রায় ২৩৫০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করল মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ১১ দিন লাগাতার বিমান হানা চালিয়ে অন্তত আড়াই হাজার জঙ্গিকে হত্যা ও ২৭০০ জঙ্গিকে আহত করা গিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রলালয় সূত্রের খবর, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত ১৬ জঙ্গি কমান্ডারকে খতম করা হয়েছে। পাশাপাশি তাদের ৬৭টি ঘাঁটি, ৫১টি অস্ত্রাগার, ২৭টি ট্যাংক, ২১টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং ২০০ সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

সূত্র আরো জানায়, জঙ্গিদের নিয়ন্ত্রিত সিরিয়ার দেইর আয যোরে রুশ বিমান বাহিনীর সহায়তায় বড় ধরনের অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। সেখানে প্রায় ১৫০০ জঙ্গি রয়েছে, যাদের সামনে নিহত হওয়া অথবা আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় আইএস জঙ্গিগোষ্ঠী। সেই সময়ই সিরিয়ার দেইর আয যোর আইএসের নিয়ন্ত্রণে চলে যায়।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে