,

ফ্রান্সে রেলস্টেশনে ছুরিহামলায় নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের মার্সেই শহরে একটি রেলস্টেশনে ছুরি নিয়ে হামলার ঘট্নায় দুই নারী পথচারী নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ হামলার পর পুলিশের গুলিতে হামলাকারীও মৃত্যু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ধারণা করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবিসি বলছে, পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং ওই স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্সেই পুলিশের প্রধান অলিভার ডি মাজিরেস বলেন, দুইজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলের দিকে রওয়া দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাহ কোলুম্ব।

ফ্রান্স ন্যাশনাল পুলিশের এক টুইটার বার্তায় বলা হয়, পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণে নিয়েছে, হামলাকারীকে ‘নিরস্ত্র এবং গুলি করা হয়েছে’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি পত্রিকাকে বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ছুরি নিয়ে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গলাকেটে হত্যা করা হয় একজনকে, আরেকজনের মৃত্যু হয় ছুরির আঘাতে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে