,

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ইতালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক কর্মসূচি কেন্দ্র করে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে ইতালি। রোববার ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো এ তথ্য জানিয়েছেন।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে আলফানো জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে ইতালি কূটনৈতিক সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে চায়নি। কারণ যোগাযোগের একটি চ্যানেল রক্ষায় এটি বেশ উপকারী ছিল।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতকে ইতালি ত্যাগ করতে হবে। আমরা পিয়ংইয়ংয়কে একটি ইঙ্গিত দিতে চাইছি যে, তারা যদি পথ পরিবর্তন না করে তাহলে বিচ্ছিন্নতা অবশ্যম্ভাবী।’

মন্ত্রী জানান, মাদ্রিদে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে স্পেন ইতিমধ্যে ‘পার্সোনা নন গ্রাটা’(অবাঞ্চিত ব্যক্তি) হিসেবে ঘোষণা করেছে। পর্তুগাল ইতিমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপরই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। অবশ্য শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের বিষয়ে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। কিন্তু সংলাপের ব্যাপারে পিয়ংইয়ং কোনো আগ্রহ দেখাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে