,

কাতালুনিয়ায় গণভোট শুরু, পুলিশ-জনতা সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্বাধীনতার দাবিতে স্পেনের কাতালুনিয়ায় গণভোট চলছে। রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এসময় সম্ভাব্য ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়ার চেষ্টা করলে জনতা-পুলিশ সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন কয়েকজন নারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কাতালুনিয়ার পরিস্থিতি উত্তপ্ত। এখানে গণভোটে অংশ নেয়া ভোটারদের আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী। পাল্টা তাদের উপর চড়াও হচ্ছেন কাতালানরা। ফলে দুই পক্ষের সংঘর্ষ ক্রমশ বড় আকার নিতে চলেছে। এই গণভোটকে বিচ্ছিন্নতাবাদী প্রক্রিয়া বলে জানিয়েছে স্পেন সরকার।

জিওরনা শহরে কাতালান নেতা কার্লেস পুজদেমন যে ভোটকেন্দ্রে ভোট দেয়ার কথা সেখানে জোর করে ঢুকে পড়েছে দাঙ্গা পুলিশ। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, স্পোর্টস সেন্টারের কাঁচ এবং সদর দরজা ভেঙে ঢুকে পড়ছে পুলিশ। যারা ভোট দিতে আসছেন তাদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয়া হচ্ছে। অবশ্য, সংবাদ সংস্থা রয়টার্স বলছে, পুজদেমন তার ভোট দিতে পেরেছেন।

সংঘর্ষ যে হবেই তার আগাম আন্দাজ মিলেছিল। কারণ স্পেন সরকার বলছে, এ ভোট অবৈধ। শুধু তাই নয়, আদালত থেকেও এ ভোটের আয়োজন বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। যে স্কুলগুলোতে ভোটকেন্দ্র হওয়ার কথা সেরকম ২০ হাজার ৩১৫টি স্কুলের মধ্যে এক হাজার ৩৯৯টিই পুলিশ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, কাতালুনিয়া সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যালট পেপার, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, কাতলান প্রদেশ সরকার তাদের দাবিতে অনড়৷ ভোটকেন্দ্রগুলো যাতে বন্ধ করে দেয়া না যায়, সেজন্য বহু কাতালান অভিভাবক গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েও শনিবার রাতে স্কুলের ভেতর ঘুমিয়েছেন। কাতালুনিয়ার সরকার বলছে, তারা ছয় হাজার ব্যালট বাক্স তৈরি করেছে এবং সেগুলো লুকিয়ে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে