,

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার ইদলিবে বিমান হামলায় চার শিশুসহ ২৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, তুর্কি সীমান্তের কয়েক কিলোমিটারের কাছে আরমানাজ গ্রামে এই হামলা চালানো হয়। সিরিয়ান সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই সংখ্যা ২৬ জানানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

সিরিয়ার অবজারভেটরি জানায়, ১২ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। সংস্থাটি প্রথম হামলার পর হতাহতদের খোঁজা ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। ডক্টরস উইদাউট বর্ডার্স শুক্রবার বলেছে, শহরটিতে বোমা বর্ষণের ফলে হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিলো। তবে রুশ ও সিরীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে