,

ক্ষেপণাস্ত্র সাজাচ্ছে উ. কোরিয়া: গোয়েন্দা প্রতিবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এমনটিই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস)।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে কেবিএস জানায়, পিয়ংইয়ংয়ের উত্তরে সানুম-ডংয়ে যেখানে আন্তর্জাতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বানানো হয়, সেখান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র অন্যত্র সরাতে শুরু করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম মাঝারি পাল্লার হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ও আন্তর্জাতিক ব্যালিস্টিক হোয়াসং-১৪ ক্ষেপণাস্ত্র।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ১০ অক্টোবর উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে ব্যবহার হতে পারে। কিংবা ১৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরুর দিনও ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারে পিয়ংইয়ং।

তবে সেগুলো উৎক্ষেপণের জন্য কোথায় বসানো হবে তা জানাতে পারেনি সূত্রগুলো। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে