,

আশুগঞ্জে  পূজা মণ্ডপের পাশে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

news-image

আশুগঞ্জ প্রতিনিধি :  আশুগঞ্জে দুর্গাপূজা মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় পূজা মণ্ডপের পাশে এ ঘটনা ঘটে।

রনি পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামের দেওয়ান অালী মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলা সদরে একটি ডেকোরেটার্সে ইলেকট্রিকের কাজ করতেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, রাতে হঠাৎ করে পূজা মণ্ডপের বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। এসময় রনি পূজা মণ্ডপের পাশের একটি খুঁটিতে কাজ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা