,

সু চি’র ছবি সরিয়ে ফেললো অক্সফোর্ড ইউনিভার্সিটি

news-image
রোহিঙ্গা সংকটে তেমন কোনো সাড়া না দেয়ায় বিশ্ব সম্প্রদায়ের তোপের মুখে পড়া মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সু চি’র প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানোর কথা জানিয়েছে অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানিয়েছে, সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সু চি’র ওই প্রতিকৃতি কলেজটির মূল ভবনের প্রবেশদ্বারে ছিল। তবে তার প্রতিকৃতি কেনো সরানো হল সে বিষয়টি স্পষ্ট নয়। কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জোনস বলেছেন, সু চি’র প্রতিকৃতি একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে। সেখানে জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম ‘একটি সময়ের জন্য’ প্রদর্শিত হবে।
এর আগে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন (ইউনিসন) গত সপ্তাহে তাকে দেওয়া সম্মাননা স্থগিত করে। উল্লেখ্য, সেন্ট হিউ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি নেন সু চি। তার স্বামী ড. মাইকেল অ্যারিস এক সময় ওই কলেজে শিক্ষকতাও করেছেন। সু চি গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। ওই ডিগ্রি তিনি গ্রহণ করেন মুক্তি পাওয়ার পর, ২০১২ সালে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে