,

বাড়িতে কোরআন রাখলেই কড়া শাস্তির নির্দেশ চীনা সরকারের

news-image

অনলাইন ডেস্ক : ফের নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চীনা সরকার। এবার দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কোরআন ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন।

এছাড়া তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার।
চীনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরআনসহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে চীনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও(জায়নমাজ)।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা সরকারের এমন নির্দেশের মুখে পড়তে হয়েছে শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চীনা সরকারের তরফে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে