,

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ব্যর্থতা প্রকাশ্যে

news-image

অনলাইন ডেস্ক : আগস্ট মাসে নতুন করে সহিংসতার শুরুর পর মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমরা পালানো শুরু করে। গত ২৫ আগস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সহিংসতা শুরুর পর থেকেই প্রতিবাদী অবস্থান নিয়েছে জাতিসংঘ। এটিকে তারা আখ্যা দিয়েছে ‘জাতিগত নির্মূল’ হিসেবে। কিন্তু ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি বলছে অন্য কথা। পর্দার আড়ালে নাকি জাতিসংঘের এ রূপটা নাকি পুরোপুরিই বিপরীত। গত আগস্টের নতুন এ সহিংসতা শুরুর বিষয়টি তারা পাঁচ বছর আগেই টের পেয়েছিল। মিয়ানমার ও দেশটির বাইরে নিযুক্ত জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তার ঊদ্ধৃতি দিয়ে বিবিসি শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে জাতিসংঘের সত্যিকারের ‘ঘৃণ্য’ ভূমিকার কথা ঊঠে এসেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা ওই প্রতিবেদনের সঙ্গে একমত হননি। কিন্তু বিবিসির প্রমাণ বেশ জোরালো।

সংবাদপত্রটি বলছে, এ বছর দাঙ্গা শুরুর পর সরব হলেও কয়েক বছর আগে থেকে রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমারে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় তোলাই একরকম নিষিদ্ধ ছিল। কেউ তা তুললে তাকে হেনস্থার শিকার হতে হতো। এছাড়া তার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়াসহ চাকরি চলে যাওয়ার ভয়ও ছিল। মিয়ানমারের বাইরে রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নমূলক কোনো খবর যাতে না প্রকাশ হয় এবং মিয়ানমার সরকারকেও এ নিয়ে জবাবদিহিতার মুখোমুখি করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা বিবিসিকে বলেন, ওই সময় যথাযথ পদক্ষেপ নিলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কারণ এ ধরনের ঘটনা যে ঘটবে তা পাঁচ বছর আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। রোহিঙ্গাদের কুকুরের মতো মেরে ফেলার হুমকি দিতেও তখন আমরা শুনেছি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে