,

নারী ভোটার ট্রাম্প জামাতা কুশনার!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার গত আট বছর ধরে নির্বাচনে নারী ভোটার হিসেবে ভোট দিয়েছেন। ভোটার নিবন্ধন তালিকায় ট্রাম্প জামাতার নাম ‘নারী’ ভোটার হিসেবে নিবন্ধিত আছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ভোটার নিবন্ধন রেকর্ডে প্রেসিডেন্টের এই উপদেষ্টার সব পরিচয়ই আছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ শান্তি উপদেষ্টা কুশনার ভোটার নিবন্ধন তালিকায় নারী হিসেবে নিবন্ধিত আছেন।

ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করেন কুশনার। ২০০৯ সালের নভেম্বর মাসে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন। এ সময় ভুল করে লিঙ্গ বাছাইয়ের বক্সে ‘নারী’ হিসেবে পূরণ করেন কুশনার। এই ভুল মার্কিন গবেষণা সংস্থা আমেরিকান ব্রিজের নজরে আসে।

আমেরিকান ব্রিজের মুখপাত্র ব্রেড বেইনাম কুশনারের সমালোচনা করে বলেন, কুশনার তার ভোটার তালিকার মৌলিক তথ্য দিতেই তালগোল পাকিয়ে ফেলেছেন। তার মতো ব্যক্তি কিভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনবে। প্রেসিডেন্টের জামাতা না হয়ে যদি সে অন্য কোনো ব্যক্তি হতো তবে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংসে কি চাকরি থাকত?

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করার জন্য নিরাপত্তা ছাড়পত্রে কয়েকবার ভুল করেছেন বলেও কুশনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। হোয়াইট হাউসের সিকিউরিটি ক্লিয়ারেন্স কাগজ ভুলভাবে পূরণ করেন তিনি এবং পরে বেশ কয়েকবার সংশোধন করাও হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে