,

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ভেঙে পড়ার গুজব, ২২ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।

এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল সাড়ে ৯টা এলফিনস্টোন স্টেশনে প্রতি দিনের মতোই যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। পাশাপাশি এ দিন প্রবল বৃষ্টি চলছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে বহু যাত্রী স্টেশনের ফুট ওভার ব্রিজে আশ্রয় নেন। ব্রিজের উপর থেকে নীচ পর্যন্ত থিক থিক করছিল ভিড়।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, হঠাৎ নাকি গুজব ছড়ায় ব্রিজের পাশে টিকিট কাউন্টারে শর্ট সার্কিট হয়েছে। আবার যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়ছে, এ রকমও একটা গুজব ছড়ায়।

ফলে ভিড়ে ঠাসা ব্রিজের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেন। ব্রিজটি সরু হওয়ায় বিপত্তি আরও বাড়ে। দুর্ঘটনার ঠিক আগেই চারটে ট্রেন এক সঙ্গে স্টেশনে ঢোকে। ফলে ভিড় বাড়ে। পরিস্থিতি আরও জটিল হয়। আর এর ফলেই পদপৃষ্ঠ হয়ে ২২ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে