,

চীনে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রতিষ্ঠানগুলোকে চীনে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করতে বেইজিং এই নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে চীন ও উত্তর কোরিয়ার যৌথ মালিকানার প্রতিষ্ঠানগুলোও বন্ধ করতে বাধ্য করা হবে।

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার অধিকাংশ বৈদেশিক বাণিজ্যই চীনের সঙ্গে হয়। ইতিমধ্যে দেশটির সঙ্গে পোশাক বাণিজ্য বন্ধ এবং তেল রপ্তানি সীমিত করেছে চীন।

চলতি মাসের প্রথম দিকে ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে ভেটো দেয়নি।

চীনের বাণিজ্য মন্ত্রনালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হওয়ার পর নিজেদের সীমান্তের ভেতরে থাকা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধের জন্য তারা ১২০ দিনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে