সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বর্বর অভিযান বন্ধে কোনো ছাড় না দিতে নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

বৃস্পতিবার নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভার এক দিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আহ্বান জানালো। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এ সভায় বক্তব্য রাখবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনী জোরপূর্বক রোহিঙ্গাদের বিতাড়িত ও হত্যা করছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, যা জাতিগত নিধন করছে।’ তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার যখন তারা বৈঠকে বসবে, তারা নিশ্চয়ই নিজেদের কাছে জিজ্ঞাসা করবে, ইতিহাসের কোন পাশে তারা থাকতে চায় এবং এই দুঃস্বপ্ন বন্ধ করতে যা কিছু করার আছে, তারা তা করবে।’

তিরানা হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ব্যাপকভিত্তিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারে সব ধরনের অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট উপাদন সরবরাহ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেবে নিরাপত্তা পরিষদ।’ তিনি আরো বলেন, অন্যকোনো যেকোনোভাবে মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করার ব্যবস্থাও করতে হবে।

মিয়ানমার সরকারের মদদে সেনাবাহিনী পরিচালিত বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। নিহত হয়েছে বিভিন্ন বয়সের সহস্রাধিক রোহিঙ্গা। সহিংসতা বন্ধে এর আগেও নিরাপত্তা পরিষদ আহ্বান জানিয়েছে। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে রোহিঙ্গা ইস্যুটি খুবই গুরুত্ব পেয়েছে। এরই ধারবাহিকতায় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠক করতে যাচ্ছে।

তথ্যসূত্র : প্রেস টিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা