,

প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিয়েছে সৌদি দূতাবাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রথমবারের মতো দূতাবাসের মুখপাত্র হিসেবে নারী নিয়োগ দিয়েছে সৌদি আরব। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে ফাতিমা বাইশেনকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফাতিমা বাইশেন এক টুইট বার্তায় জানান, ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়ে আমি গর্বিত। এরকম সুযোগ দেয়ার জন্য আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ। সবার সমর্থন এবং শুভকামনা আশা করছি।

ওয়াশিংটনভিত্তিক আরব ফাউন্ডেশনের পরিচালক ছিলেন তিনি। তার আগে তিনি সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

শ্রমবাজার, বেসরকারি উন্নয়ন খাত এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফাতিমার।

এছাড়া বিশ্বব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইমিরেটস ফাউন্ডেশনে কাজ করেছেন তিনি। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন তিনি।

সূত্র : সৌদি গেজেট

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে