,

সরাইলে প্রত্যন্ত ক্ষমতাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর উদ্বোধন

news-image
সরাইল প্রতিনিধি : ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে  বিদ্যুৎ ” এরই ধারাবাহিকতায় আজ ২৭ সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের প্রত্যন্ত ক্ষমতাপুর গ্রামে আনষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর উদ্বোধন করা হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহম্মেদ রাজ্জির সভাপতিত্বে এ উপলক্ষে ক্ষমতাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-২(সরাইল -আশুগঞ্জ)  নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আব্দুল ওয়ারিদ।সরাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো:কামরুজ্জামান। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধাও আওয়ামীলীগের নেতা মো: সাদেক মিয়া। জাতীয় পার্টির নেতা ফজল্লু হক মৃধা।জেলা জাতীয় পার্টিরনেতা মোঃ আব্দুল আজ্জি। নোয়াগাঁও ইউনিয়ন জাপা সভাপতি মোঃআলিনেয়াজ।উপকেলা জাতীয় ছাএ সমাজের সভাপতি মোঃ উজ্ল মিয়া।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন। এসময় জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষমতাপুর গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। প্রত্যন্ত গ্রাম হিসেবে ক্ষমতাপুরে বিদ্যুৎ এর সংযোগ পেয়ে গ্রামের সর্বস্তরের লোকজন মহা খুশি। তাই  স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাসহ বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ এর সুবিধা প্রাপ্ত প্রত্যন্ত এলাকার জনগণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে