,

বোরখা পরে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছেন হানিপ্রীত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছর কারাদণ্ড পাওয়া ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক নেওয়া কন্যা হানিপ্রীত বাবার জেলযাত্রার দিন থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগে লুক আউট নোটিশও জারি হয়েছে।

এই হানিপ্রীতকেই দিল্লির লাজপত নগরের এম ব্লকে বোরখা পরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে খবর ছড়িয়েছে।
উচ্চ আদালত হানিপ্রীতের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। হরিয়ানা পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এহেন হানিপ্রীত ইনসানকে তার আইনজীবী প্রদীপ আর্যের অফিসের সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।

পুলিশের একটি সূত্র মনে করছে, বোরখা পরা যে মহিলাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনি সম্ভবত হানিপ্রীত। তার হাঁটার স্টাইল, কাঁধে নেওয়া ব্যাগের ধরনের সঙ্গে হানিপ্রীতের মিল রয়েছে। আরও বলা হচ্ছে, গ্রেপ্তার থেকে বাঁচতে প্রতিদিন চেহারা বদলে চলেছেন হানিপ্রীত। বোরখা পরা তার মধ্যে অন্যতম।

এর আগে হানিপ্রীতকে ধরতে দিল্লি, হরিয়ানা সহ দেশের নানাপ্রান্তে সন্ধান চালিয়েছে পুলিশ। মনে করা হচ্ছিল নেপালে পালিয়ে গিয়েছেন তিনি।

তবে ফের দিল্লিতেই হানিপ্রীতেক বোরখা পরে ঘুরে বেড়ানোর খবরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে