,

জন্মদিনে হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা মোদির

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় মোদি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তার দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের কালরাতে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান। পরে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকে ১৯৮০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেন।

১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে