,

মালিয়াকে কলেজে রেখে আসার ব্যথা ওপেন হার্ট সার্জারির মতো : ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রায় আট বছরের কঠিন দায়িত্ব পালন করলেও মানবিক অনুভূতিগুলো এখনো তীব্রভাবে অনুভব করেন বারাক ওবামা। দুই মেয়ের প্রতি তার ভালোবাসা এখনো সর্ব মহলেই আলোচিত।

সম্প্রতি ওবামার বড় মেয়ে মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন তাকে হার্ভার্ড ক্যাম্পাসেই থাকতে হবে। ওবামা নিজেই মালিয়াকে তার ক্যাম্পসে রেখে আসেন। যদিও মালিয়াকে কলেজে রেখে আসার দুঃসহ স্মৃতি তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। ওবামা জানিয়েছেন, ওই সময়টা ছিল বাবা হিসাবে জীবনের অত্যন্ত কঠিন মুহূর্ত। এই অনুভূতিকে তিনি ওপেন হার্ট সার্জারির সঙ্গে তুলনা করেছেন।

গত সোমবার বিউ বাইডেন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ওবামা বলেন, যখন তিনি মালিয়াকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে যান তখন আবেগে মালিয়ার সামনে কান্নাকাটি না করায় তিনি নিজের উপর অনেক গর্বিত। তিনি আরও বলেন, ফিরে যাওয়ার সময় তার অনেক কষ্ট লেগেছিল। তার মতে, আমাদের জীবনের শেষে যাই সম্পন্ন করিনা কেন আমাদের জীবনের আসল আনন্দ হচ্ছে আমাদের সন্তান।

ওবামা তার ২ মেয়ে মালিয়া এবং সাশাকে নিয়ে প্রায়ই প্রসংসা করে বলতেন, এত বছর স্পটলাইটে থাকার বোঝা তারা অতি সহজেই পরিচালনা করেছে। তিনি এরকম মেয়েদের বাবা হতে পেরে অনেক গর্বিত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে