,

মিয়ানমারে সোয়াইন ফ্লু’তে ৩৮ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৪০০ জন। বুধবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ২১ জুলাই থেকে এ রোগের প্রাদুর্ভাব ঘটে। মূলত সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে ইয়াঙ্গুন, আয়ারওর্য়াদি ও বাগো এলাকায় বেশি লোক মারা গেছে। অসুস্থ অনেকের অবস্থার উন্নতি হওয়ায় তাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে রোগ প্রতিরোধকারী দলকে মাঠ পর্যায়ে যেসব অঞ্চলে সংক্রমণের সংখ্যা বেশি সেখানে কার্যক্রম বাড়াতে হয়েছে। এ ভাইরাসে আক্রান্তরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস। ২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গসমূহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতোই। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দা ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে