,

জঙ্গি দমনে ভারত-মিয়ানমার সীমান্তে সার্জিক্যাল অ্যাটক ভারতীয় সেনাদের

news-image

ভারতীয় সেনার প্যারা-কম্যান্ডো বাহিনী বুধবার ভোরে ভারত-মিয়ানমার সীমান্তে সার্জিক্যাল অ্যাটাক করেছে বলে সেনা সূত্রে জানানো হয়। এই অতর্কিত এবং বিধ্বংসী হানায় নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।

বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে ভারতীয় সেনাবাহিনী এ অভিযান শুরু করে। ভারত-মিয়ানমার সীমান্তের লাংখু এলাকায় এই অভিযান হয়। দু’পক্ষে তীব্র গোলা-গুলি বিনিময় হয়েছে বলে সেনা সূত্রে জানা যায়। এনএসসিএন (খাপলাং) বড়সড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ভারতীয় বাহিনীর দাবি। কিন্তু যে প্যারা-কম্যান্ডো বাহিনী অভিযান চালিয়েছে, সেই বাহিনীর সদস্যরা অক্ষত ফিরেছেন বলেও সেনার তরফে জানানো হয়েছে।
নাগা জঙ্গি সংগঠনটির সঙ্গে ভারত সরকারের সংঘর্ষবিরতি চুক্তি প্রায় দেড় দশক বলবৎ ছিল। ২০০১ সালে সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিল সংগঠনটি। কিন্তু চুক্তির মেয়াদ পুনর্নবীকরণের ঠিক আগেই ২০১৫ সালে সংগঠনটি চুক্তি ভেঙে দেয়। নাগাল্যান্ড এবং মণিপুরে ভারতীয় বাহিনীর উপর হামলা চালাতে শুরু করে তারা।

২০১৫-র জুনে মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় বাহিনীর ৬ ডোগরা রেজিমেন্টের কনভয়ে হামলা চালায় এনএসসিএন (খাপলাং)। ১৮ জওয়ান শহিদ হন সেই হামলায়। তার পর থেকেই এনএসসিএন (খাপলাং)-এর বিরুদ্ধে অভিযান তীব্র করা হয়।

মিয়ানমারের দুর্গম পাহাড়-জঙ্গলে ঘাঁটি গেড়েই নাগাল্যান্ড ও মণিপুরে নাশকতা চালায় নাগা জঙ্গিরা। এনএসসিএন (খাপলাং)-এর প্রতিষ্ঠাতা এস এস খাপলাং-ও মিয়ানমারেই থাকতেন। চলতি বছরের জুনে তিনি মারা যান।

নাগা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভিতরে ঢুকে আগেও অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয় রেখেই ভারত এই অভিযান চালায়। এ বারের অভিযানের বিশদ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভারতীয় বাহিনী খুব বড় সাফল্য পেয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

সূত্র : আনন্দ বাজার ও এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে