,

ভারত যাওয়ার সময় আখাউড়ায় ছয়জন আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার দুপুরে তাঁদের আটকের পর সন্ধ্যায় আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে পাঠায় পুলিশ।

আটকরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নয়াহাটি গ্রামের দুলাল সরকার, অর্জুন সরকার, সীমান্ত সরকার, খোকন সরকার, রনি সরকার ও মোহন সরকার। পরস্পরের আত্মীয় ওই আটককৃতরা দুর্গাপূজা দেখার জন্য ভারতের আগরতলা যাচ্ছিলেন বলে পুলিশ ও বিজিবিকে জানিয়েছেন। পাসপোর্ট ও ভিসাবিহীন ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ওই ছয় বাংলাদেশি নাগরিক ঘাগুটিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করেন। তখন টহলরত বিজিবি তাঁদের আটক করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে