,

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ডাদেশ

news-image

চালের ভর্তুকি প্রকল্পের ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার দায়ে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

ইংলাকের অনুপস্থিতিতে স্থানীয় সময় বুধবার এই দণ্ডাদেশ দেওয়া হয়।

এই মামলার শুনানিতে অংশ নিতে ২৫ আগস্ট আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল ইংলাকের। সেদিন আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিল তাঁর শত শত সমর্থক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের সহযোগীরা জানিয়েছেন, কঠোর সাজার ভয়ে তিনি থাইল্যান্ড ছেড়ে পালিয়েছেন।

গত মাসে রয়টার্সের এক খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একটি বাড়ি আছে। থাইল্যান্ড থেকে পালিয়ে সেখানে গেছেন ইংলাক।

২০১১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি চালে ভর্তুকির যে প্রকল্পটি নিয়েছিলেন, তাতে সমর্থন ছিল বিপুলসংখ্যক কৃষকের। তবে সেনাশাসিত সরকারের দাবি, এই প্রকল্পে কোটি কোটি ডলার দুর্নীতি হয়েছে।

২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে