,

সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ : ফখরুল

news-image

রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। তবে তা না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন। তবে আমরা যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।

এ সময় রোহিঙ্গাদের জন্য দলটির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান ফখরুল।এর আগে মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব।

বিকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে