,

মানবতাবিরোধী অপরাধ করছে মিয়ানমার: এইচআরডব্লিউ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী – এমনটিই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে এ দাবি করে সংস্থাটি।

নিউইয়র্কভিত্তিক সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের সামরিক বাহিনী সেদেশের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর বলপূর্বক দেশ থেকে বহিষ্কার, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে ‘অগণিত মৃত্যু’ এবং ‘গণহারে দেশত্যাগের’ ঘটনা ঘটছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত দেশটির ওপর সুনির্দিষ্ট ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা; যাতে আরো মানবতাবিরোধী অপরাধ ঘটতে না পারে।

হিউম্যান রাইটস ওয়াচের আইন ও নীতিমালা বিষয়ক পরিচালক জেমস রস বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী নির্মমভাবে রোহিঙ্গাদের রাখাইন থেকে বের করে দিচ্ছে। গ্রামবাসীদের ওপর গণহত্যা এবং গণহারে অগ্নিসংযোগ, লোকজনকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া – এগুলো সবই মানবতাবিরোধী অপরাধ।’

হিউম্যান রাইটস ওয়াচ তাদের গবেষণায় উপগ্রহ থেকে পাওয়া ছবি ব্যবহারের কথা বলেছে।

তবে মিয়ানমার সরকারের একজন মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে মুখপাত্র জ্য তাই বলেন, শক্ত কোনো প্রমাণ ছাড়া এসব অভিযোগ ‘বিপজ্জনক’। এর আগে জাতিসংঘ ‘রাখাইন প্রদেশে জাতিগত নিধন অভিযান চলছে’ বলে যে অভিযোগ করে – তাও অস্বীকার করেছে মিয়ানমার।

রাখাইনে চলমান নির্বিচার হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত চার লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের জন্য আন্তর্জাতিক সাহায্য দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা – ইউএনএইচসিআর।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে