,

‘সম্পূর্ণ নির্মূলই পারমাণবিক অস্ত্র ব্যবহার বন্ধের পূর্ণ নিশ্চয়তা’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, সম্পূর্ণ নির্মূলই হতে পারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ এ বছরের ৭ জুলাই গৃহীত পারমাণবিক অস্ত্র-নিরোধ চুক্তি সমর্থন করেছে।

পাশাপাশি সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে প্রথম গ্রুপে থেকে গত সপ্তাহে এ চুক্তি স্বাক্ষর করেছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবসের স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরও বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের উপর সামগ্রিক আলোচনার জন্য ২০১৮ সালের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি সম্মেলন আহ্বানের বিষয়টিকে বাংলাদেশ সমর্থন করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে