,

বিজেপির অস্বস্তি বাড়িয়ে রোহিঙ্গাদের সমর্থন বরুণ গান্ধীর

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে তোলপাড় ভারতের রাজনীতিও। এমনকি এই নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে চলছে মামলাও।

এমনই পরিস্থিতিতে নিজের দলকে অস্বস্তিতে ফেলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।
জানা গেছে, ভারতের এক প্রথমসারির সংবাদপত্রে রোহিঙ্গাদের সমর্থনে একটি প্রতিবেদন লেখেন বরুণ গান্ধী। ওই প্রতিবেদন মারফত, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিতারিত না করার আবেদন জানান তিনি। মিয়ানমারে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের ঠেলে না দেওয়ার কথা বলেন তিনি। তারপরই শুরু হয় বিতর্ক। খোদ দলের ভেতরেই শুরু হয় সমালোচনা। বরুণ গান্ধীর এই বক্তব্য ভারতের জন্য ক্ষতিকারক, এমনটাই অভিযোগ জানান কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির।

কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, রোহিঙ্গারা রিফিউজি নয়, তারা অবৈধ অভিবাসী। মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতএব এই বিষয়ে আর বিতর্ক তৈরি করার কোনও দরকার নেই। কয়েকদিন আগেই মিয়ানমারের প্রশাসনিক প্রধান সু কি বার্তা দেন, ভেরিফিকেশনের পর রোহিঙ্গাদের দেশে ফিরে আসায় কোনও বাধা নেই।

পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাদের বড়সড় চ্যালেঞ্জ বলেই মনে করছে ভারত সরকার কেন্দ্রের দাবি সমর্থন করেছেন গোয়েন্দারাও। তাদের একাধিক রিপোর্টে রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গিদের যোগসাজশের কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে