,

দাউদের অর্থেই চলত জাকির নায়কের স্বেচ্ছাসেবী সংস্থা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েককে টাকা দিতেন দাউদ ইব্রাহিম। একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে দেওয়া হত সেই টাকা।

আর সেই মধ্যস্থতাকারীর নাম সুলতান আহমেদ। দাউদের ভাই কাসকর জেরায় পুলিশকে এমনটাই জানিয়েছেন।
এর আগেও জানা গিয়েছিল, ‘বিতর্কিত’ ইসলামী বক্তা জাকির নায়েকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ-তে অর্থ সাহায্য করতো পাকিস্তানে আশ্রয় পাওয়া ও মুম্বাই বিস্ফোরণের প্রধান আসামী দাউদ ইব্রাহিম। একথা জানিয়েছিল জাকির নায়েকের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গজদার।

বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আগেই তারিখ আমির গজদারকে গ্রেফতার করে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের সন্দেহ, জাকির নায়েক ও তার এনজিওর হয়ে ২০০ কোটি রুপি লেনদেন করেছে এই আমির।

মুম্বাই পুলিশের হাতে সম্প্রতি ধরা পড়েছে দাউদের ভাই কাসকর। তিনি জানান, দাউদ ইব্রাহিমের সঙ্গে চারবার কথা হয়েছে তার। ‘বার্নার ফোন’ ব্যবহার করে দাউদের সঙ্গে কথা বলেন তিনি। যার ফলে দাউদের নম্বর গোপন রাখা সম্ভব হয়েছে।

কাসকরকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বার্নার ফোন ও সিম বক্স ব্যবহার করে কাসকর ফোন করেছেন বলে জানা গেছে। কোনও বিশেষ কারণে ফোন নম্বর গোপন করে দাউদকে ফোন করা হয়েছে বলে জানিয়েছেন কাসকর। এছাড়া সিম বক্স পরিচয় গোপন করে ফোন করার ব্যবস্থা করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে