,

পাকিস্তানের প্রকৃত প্রধানমন্ত্রী ইমরান খান!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে রাজনৈতিক উত্থান-পতন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সর্বশেষ জুলাইয়ের শেষে আদালতের রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফ পদত্যাগ করেন।

এরপর তার পদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান নিজের ভাই ও পাঞ্জাব প্রদেশের গভর্নর শহীদ খাকান আব্বাসী।
কিন্তু খাকান আব্বাসী প্রধানমন্ত্রী হলেও পাকিস্তানের প্রকৃত প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজনৈতিক খেলায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে এখন আছেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ডন’ মঙ্গলবার এমন মন্তব্য করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ডনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, নাম, অবস্থান, রাজনৈতিক পুঁজি বা নির্বাচনী ক্ষমতা সবদিক দিয়েই বর্তমান প্রেসিডেন্টের চেয়ে এগিয়ে ইমরান খান। তাই ইমরান খানই বর্তমান পাকিস্তানের প্রকৃত প্রেসিডেন্ট।

এছাড়াও সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইমরান খান এরই মধ্যে তার দলের অর্থনৈতিক এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করেছেন। তিনি মূলত চিনের অর্থনৈতিক অগ্রগতির পেছনে যেসব কৌশল কাজ করেছে তা অনুসরণ করার চেষ্টা করছেন।

ইমরানের অর্থনৈতিক এজেন্ডা নিয়ে পরিকল্পনা সম্পন্ন হলে তিনি নতুনভাবে রাজনীতিতে নামতে পারেন। তখন হয়তো পাকিস্তানের রাজনীতিতে আবার কোনো পরিবর্তন আসতে পারে বলে ডনের খবরে মন্তব্য করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি নেই এবং এ কারণে ক্ষোভ দিনদিন বাড়ছিল।

‘মেয়েদের গাড়ি চালানোর মত বুদ্ধি নেই’- এক সপ্তাহ আগে একজন ধর্মীয় নেতার করা এমন মন্তব্য অসন্তোষ আরও উসকে দেয়।

অবশেষে বহু বছর ধরে চলা প্রচারণার প্রেক্ষিতে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছে।

সৌদি বাদশাহ সালমান এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে।

সৌদি আরবের চরম রক্ষণশীল সমাজে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার। গাড়ি চালানোর অভিযোগে অনেক নারীকে কারাগারেও যেতে হয়েছে।

সৌদি সরকারের নতুন এই উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নাওর্ট বলেন, ‘আমি মনে করি সে দেশের জন্য এটি সঠিক দিক-নিদের্শনার মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে সেজন্য আমরা উচ্ছ্বসিত। আমি মনে করি এটি খুবই ইতিবাচক লক্ষণ। ‘

সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে, রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। তবে ২০১৮ সালের জুন মাস থেকে তা কার্যকর হবে।

যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে এই রাজকীয় আদেশে বলা হয়, প্রয়োজনীয় শরীয়াহ মানদণ্ড অনুসরণ করেই এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে