,

বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল

news-image

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতিনিধিদল ঢাকায় আসবে।

সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।

সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভেতরে ঢুকে পরে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের দাবি, এ সংখ্যা ৭ লাখেরও বেশি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে