,

কসবায় রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণ জামায়েত

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি : মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা উলামা পরিষদ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম, নারী শিশু নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও গণ-জমায়েতের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে মিছিলটি পৌর মুক্তমঞ্চে গণজমায়েতে মিলিত হয়।

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী, মহিউসুন্নাহ জালালীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামেল হযরত মাওলানা জয়নাল আবেদীন, দারুল উলুম মাদরাসার পরিচালক হযরত মাওলানা আবদুর রহিম কাসেমী, সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মূফতি আবদুল আহাদ মির্জাপূরী, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা উসমান গনি প্রমুখ।

জমায়েতে বক্তাগন আন্তর্জাতিক মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর এ পৈশাচিক বর্বরতা, নারী, শিশু নির্যাতন ও গনহত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতি সংঘের অধিবেশনে যোগদান করে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শান্তির লক্ষে ভূমিকা রাখায় তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা