,

ভারতের হাইকোর্টে রাম রহিমের আপিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের দু’টি মামলায় সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হলেন গুরমিত রাম রহিম সিং। গত মাসে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত এখন বন্দি রয়েছেন রোহতকের জেলে।

৫০ বছর বয়সী গুরমিতের দাবি, তিনি নপুংসক। মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি একেবারেই অক্ষম। ‘বাবা’র অভিযোগ, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। ‘বাবা’র কৌঁসুলি বিশাল গর্গ নরওয়ানা বলেছেন, ‘আমরা সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার একটি আপিল করেছি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে।’ তিনি আরও বলেছেন, ‘ঘটনার পর (ধর্ষণ) দুই মহিলার সাক্ষ্য রেকর্ড করতে ৬ বছরেরও বেশি সময় নিয়েছে সিবিআই আদালত। যে যে যুক্তিতে চ্যালেঞ্জ জানানো হয়েছে, এটি তার অন্যতম।’

১৫ বছর আগে দুই শিষ্যাকে ধর্ষণ করেছিলেন, এই অভিযোগে সিবিআইয়ের বিশেষ আদালত গত ২৫ আগস্ট গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে। ওই রায়ের পর গুরমিতের শিষ্যদের তাণ্ডবে ৩৮ জনের মৃত্যু হয়। নষ্ট হয় কয়েক কোটি টাকার সম্পত্তি। এর পর রোহতক জেলে বিশেষ আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়। এছাড়াও দু’টি মামলার জন্য আলাদাভাবে ১৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে গুরমিতকে। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে