,

যে দ্বীপে বাস করে শুধু কুকুর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপের নাম ডগ আইল্যান্ড বা কুকুর দ্বীপ। পাকিস্তানের করাচির উপকূলীয় এক দ্বীপে অনেক বছর ধরে বাস করছে কিছু মালিকবিহীন কুকুর।

দ্বীপটিতে এখনো জনবসতি গড়ে ওঠেনি। দ্বীপের বাসিন্দা কেবল কুকুরগুলো। উপকূলের কাছে দ্বীপটিতে দিনভর ঘুরে বেড়ায় কুকুরগুলো। সেখানে নিয়মিত মাছ ধরেন এমন জেলেরা কুকুরগুলোর দেখাশোনা করেন। কুকুরগুলো কিভাবে প্রথম এ দ্বীপে এসেছিল, তাও পরিষ্কার জানা যায় না।

তবে স্থানীয় জেলেরা বলছেন বেশ কয়েক দশক ধরেই এ দ্বীপে তারা কুকুরের দল ঘুরে বেড়াতে দেখছেন। কেউ কেউ বলেন এগুলো আসলে বিদেশি নাবিকদের ছেড়ে দেওয়া কুকুর। আবার কেউ কেউ বলেন, শহর কর্তৃপক্ষ বিভিন্ন স্থান থেকে বেওয়ারিশ কুকুর ধরে এ দ্বীপে ফেলে যায় রাতের অন্ধকারে। অথচ দ্বীপটিতে নেই কোনো পরিষ্কার পানি কিংবা খাবার। আর সে কারণেও পাশ দিয়ে যাওয়ার সময় জেলেদের অনেকে কুকুরগুলোকে পানি বা খাবার দিয়ে যান। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে