,

দুবাইয়ে উড়ল বিশ্বের প্রথম ‘ফ্লাইং ট্যাক্সি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম ‘ফ্লাইং ট্যাক্সি’ উড়ল দুবাইয়ে। সোমবার এ সার্ভিসের পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। বাস্তবেই যদি দুবাইয়ে ফ্লাইং ট্যাক্সি সার্ভিস শুরু হয় তবে এর নিয়ন্ত্রণে থাকবে সংযুক্ত আরব আমিরাতের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি।

চালু হতে যাওয়া এ সার্ভিসের আরও একটি বিশেষত্ব হলো এটি আসলে ড্রোন ট্যাক্সি।

ফ্লাইং ট্যাক্সিটিতে রয়েছে দুটি সিট ও ১৮টি প্রপেলার।

দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, চালকবিহীন মেট্রোর পর বিশ্বের প্রথম ড্রোন ট্যাক্সির পরীক্ষামূলক উড়ালে আমরা আনন্দিত। ইতিবাচক পরিবর্তনের দিকে যাত্রায় আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে এটি তার একটি প্রমাণ হয়ে থাকল।

এভাবে ভবিষ্যতের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

এ ট্যাক্সিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ চার্জ হতে দুই ঘণ্টা সময় লাগছে। তবে উৎপাদনে যাওয়ার পর ট্যাক্সিতে যে ব্যাটারি ব্যবহার করা হবে তার সম্পূর্ণ চার্জ হতে আরও কম সময় লাগবে বলেও জানিয়েছেন যুবরাজ।

চালু হওয়ার পর অ্যাপ ব্যবহার করে এ সার্ভিসের সেবা নিতে পারবেন মানুষ। সূত্র : খালিজ টাইমস।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে