,

যুক্তরাষ্ট্র কখনও উ. কোরিয়ায় হামলা করবে না : রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যকার পরমাণু ইস্যুতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কখনই উত্তর কোরিয়ায় হামলা করবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়ার এনটিভি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সের্গেই লাভরভ আরও বলেন, ‘আমেরিকা উত্তর কোরিয়ায় হামলা করবে না। কারণ তারা শুধু সন্দেহই করে না বরং এখন নিশ্চিতভাবে জানে যে, পিয়ংইয়ংয়ের কাছে পরমাণু বোমা রয়েছে। ’

রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক বলেন, এ বক্তব্যের মাধ্যমে তিনি উত্তর কোরিয়াকে রক্ষা করার চেষ্টা করছেন না বরং তার মতে, ‘বিশ্বের প্রায় সবাই’ তার এ বিশ্লেষণের সঙ্গে একমত হবেন।

উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর তার সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালায়। অনেক বিশ্লেষকই মনে করেন, ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়ার এই বোমাটি তার চেয়ে ১৬ গুণ ধ্বংস ক্ষমতাসম্পন্ন।

ওই পরীক্ষার দুই সপ্তাহ পর জাপানের আকাশসীমার উপর দিয়ে একটি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। ট্রাম্প ও কিমের এই বাকযুদ্ধকে ‘কিন্ডারগার্টেনের শিশুদের বাকযুদ্ধ’ বলে তিরস্কার করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে