সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের চাঁনমনিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রামের ছোট ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়ারদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত মোঃহন্নান(২০)। মোঃরাসেল (১৯) মোঃকাউচার (১৬)। রাজিব ঠাকুর (২৬), শিপন ঠাকুর (২৭), নাঈম ঠাকুর(২৪) ও রাকিব ঠাকুর (২২) সহ অন্যান্য আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, এই ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা