,

বিশ্বের সেরা কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড শুনলে আপনিও বিস্মিত হবেন! কৃপণতা মানুষকে কতোদূর নিয়ে যেতে পারে তা জানলেও বিশ্বাস করা কঠিন হয়।

পৃথিবীতে কতো রকম মানুষ এসেছেন আর গেছেন তা গুণে শেষ করা যাবে না। তবে এইসব মানুষরা পৃথিবীতে অনেক অর্থ-কড়ি রোজগারও করেছেন। কেও এইসব অর্থ-কড়ি দেদারসে খরচ করেছেন। কেও হিসাব করে খরচ করেন, আবার কেও কৃপণতা করে খরচ করেন। এমনই এক কৃপণ নারীর কথা আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। যার অদ্ভুত কাণ্ড শুনলে আপনিও বিস্মিত হবেন! তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৃপণ বললেও ভুল হবে না!

বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তির নাম হেট্টি গ্রিন। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরের বাসিন্দা। বিপুল সম্পদশালী হওয়া সত্বেও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই ব্যবসায়ী নারী!

হেট্টি গ্রিন পেশায় একজন সফল রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন। তবে তিনি এতোটাই কৃপণ ছিলেন যে, একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পাল্টাননি! পানি খরচ হবে বলে হাতও ধুতেন খুবই কম। আবার একটি অতি পুরনো গাড়িতে চড়তেন।

প্রচণ্ড শীতকালেও তিনি গরম পানি ব্যবহার করতেন না। তিনি খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং! এমনও শোনা গেছে যে, সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেতো তখন শুধু ময়লা অংশটুকুই ধুয়ে নিতেন!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, হেট্টি গ্রিন ১৮৩৫ সালে জন্ম নেন। তার মৃত্যু হয় ১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংক একাউন্টে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ৭৫ কোটি টাকা গচ্ছিত ছিল! তাহলে বুঝুন দুনিয়ায় থেকে তিনি কিভাবে চলে শেষ মুহূর্তে রেখে গেছেন কতো টাকা!

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে