সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী: ত্রাণসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার হাত থেকে বাঁচতে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এখনো অনুপ্রবেশকারী। দ্বিপক্ষীয় আলোচনায় যদি দেখা যায় বিষয়টি দীর্ঘমেয়াদি, তখন তাদের শরণার্থী ভাবার বিষয়টি বিবেচনা করা হবে।

রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান সচিব। উল্লেখ্য, শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়া হলে কোনো দেশকে উদ্বাস্তুদের বেশ কিছু অধিকার দিতে হয়।

মিয়ানমার থেকে আসার পর বাংলাদেশে যেসব রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে তাদের ব্যাপারে শাহ কামাল বলেন, তাদের শুধু জন্মনিবন্ধন করা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে তারা মিয়ানমারের নাগরিক।

এদিন, সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ত্রাণমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। এসব রোহিঙ্গার অস্থায়ীভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে দীর্ঘদিন হয়ে গেলে নোয়াখালীর ভাসানচরে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলছি, এরা মিয়ানমারের নাগরিক। তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এ সমস্যা মিয়ানমারের, এই সমস্যা তাদেরই সমাধান করতে হবে।’

মন্ত্রী আরো জানান, কক্সবাজারে রোহিঙ্গাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য ইউএনএইচসিআর ৩৫ কোটি টাকা দিতে রাজি হয়েছে। সরকার আশা করছে, মঙ্গলবারের মধ্যে ওই টাকা পেয়ে যাবে। সেনাবাহিনীর মাধ্যমে রাস্তাটি করা হবে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা