,

বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশীয় অভিনেতার জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমাদকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তাকে ১ হাজার ২০০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) জরিমানা করা হয়েছে। সোমবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গাউস আলি নামে ওই বাংলাদেশি কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কাজ করতেন। গাউসের মুখমন্ডলে ২২ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অভিনেতা শারনাজ ঘুষি মারেন। এ ঘটনায় শারনাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত তাকে পেনাল কোডের ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে। সোমবার বিচারপতি মহিউদ্দিন মোহাম্মদ সম শারনাজকে ১ হাজার ২০০ রিঙ্গিত জরিমানা করেন।

মালয়েশীয় চলচ্চিত্র জুভানাতে ‘লান টোডাক’ চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শারনাজ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে