,

কসবা খাড়েরা ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্যানুযায়ী, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী কবির আহমেদ খান নৌকা প্রতীকে পেয়েছেন আট হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ২৫০ ভোট।

ওই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্যের দু’টি পদে ছয়জন এবং সাধারণ সদস্য সাতটি পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত একটি পদে শিউলী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে নয়টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ১২৯ এবং নারী ভোটার সাত হাজার ৩৬০ জন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা