,

সম্মিলিত সচেতনতায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার

news-image

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিবহণ চালক শ্রমিকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পৌর বাস টার্মিনালে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,সম্মিলিত সচেতনতায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। পরিবহণ সেক্টরের উন্নয়নে সকলকে ভ’মিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, দূঘটনা রোধ ও যাত্রী সেবা নিশ্চিত করতে পরিবহণ চালক শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। তিনি এ ক্ষেত্রে সকলকে আন্তরিক ও সচেতন ভ’মিকা রাখার আহবান জানান। তিনি চালকদের স্বাস্থ্য সচেতনতা, পরিবহণে প্রতিবন্ধী সহ নারী দের সুব্যবস্থাপনা, ট্রাফিক আইন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর মোঃ আবু সাঈদ। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি অহিদ মিয়া সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক আল আমীন শাহীন, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরী। অতিথিবৃন্দকে স্বাগত জানান পরিবহণ নেতা ও পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, মোঃ শাহেদ, আলমগীর হোসেন ।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, চালক শ্রমিকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিক প্রশিক্ষণ চলবে। এর আওতায় শ্রমিকদের প্রশিক্ষণ ভাতা সনদ সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার চালক শ্রমিকদের আধুনিক দক্ষতায় গড়ে উঠার আহবান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা