,

রোহিঙ্গাদের ‘কুমিরের কান্না’ নিয়ে মিয়ানমারের পত্রিকায় কার্টুন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার-নির্যাতনের সংবাদ বিশ্বের বিভিন্ন মিডিয়া তুলে ধরছে। তবে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো বলছে, বিদেশি সংবাদমাধ্যমের সামনে রোহিঙ্গারা ‘কুমিরের কান্না’ কাঁদছে।

রোহিঙ্গাদের এ পরিস্থিতিতে মিয়ানমারে একটি সাপ্তাহিক পত্রিকা শনিবার একটি কার্টুন প্রকাশ করে।দেশটির শীর্ষস্থানীয় কার্টুনিস্ট উইন নেইং এর আঁকা ওই কার্টুনে দেখা গেছে, কয়েকটি কুমির একটি নদীর মধ্যে আছে। এর এক পাশে কিছু প্রাণী দাঁড়ানো। অন্যপাশে একটি কুমির এক বিদেশি সাংবাদিকদের বলছে, আমি আমার মাতৃভূমিতে ফিরতে চাই। ওই কার্টুনের নিচে ক্যাপশন দেওয়া হয়েছে ‘কুমিরের কান্না’।

কার্টুনটির বিষয়ে ৫৮ বছর বয়সের ওই কার্টুনিস্ট বলেন, ‘আমি আমার দেশের অবস্থা তুলে ধরতে চেয়েছি। রোহিঙ্গারা যা বলে তার অনেক কথাই সত্য নয়। দেশপ্রেমের জায়গা থেকেই আমি কার্টুনটি এঁকেছি। ’

মিয়ানমারের এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও কিছু মুক্তবুদ্ধির মানুষ রয়েছেন। তারা রোহিঙ্গাদের সঠিক বিষয়টি বুঝতে পারলেও তা সামরিক বাহিনী ও সরকারের ভয়ে প্রকাশ করতে পারছে না।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের মধ্যেই এই ইস্যুতে মিয়ানমারবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান।

তিনি বলেছিলেন, রোহিঙ্গারা জাতি হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু মিয়ানমারে এই জাতিসত্তার কোনো অস্তিত্ব নেই। রোহিঙ্গারা যে আদতে বাঙালি এই সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে তাদের কোনো শেকড় নেই।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে