,

‘উত্তর কোরিয়াকে বেশি দিন টিকতে হবে না’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সরকার আর ট্রাম্পের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আর বেশি দিন টিকতে হবে না উত্তর কোরিয়াকে।’

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, তাদের নেতা কিম জং উনকে‘রকেটম্যান’ বলার পর অনিবার্যভাবেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থলে পরিণত হয়ে গেছে।

শনিবার রাতে এর জবাবে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘এই মাত্র উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি। তিনিও যদি ছোট্ট ‘রকেটম্যান’-এর চিন্তাভাবনার প্রতিধ্বনি করের তাহলে তাদেরকে আর বেশি দিন টিকতে হবে না।’

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলার মুখে পড়ে তাহলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। কিম জং উনকে বিদ্রুপ করে তিনি বলেছেন, ‘রকেটম্যান নিজেকে এবং তার দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছে।’ ট্রাম্পের এই ভাষণের একদিন পর বৃহস্পতিবার উত্তর কোরিয়র প্রেসিডেন্ট কিম জং উন হুঁশিয়ার দিয়ে বলেন, এ হুমকির জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ‘একজন দুর্বৃত্ত এবং আগুন নিয়ে খেলতে পছন্দ করেন এমন গ্যাংস্টার’বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে