,

“দাঙ্গাকারী আপনারা, থামানও আপনারা”

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেছেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে।

আজম খান গত শনিবার লখনৌতে সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলনে দেয়া বক্তৃতায় ওই আশঙ্কা ব্যক্ত করেন।

মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে আজম খান বলেন, ‘’ওরা (শাসকগোষ্ঠী) হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে বিভক্ত করে দিতে চাচ্ছে। আপনারা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্মিলিত শক্তিতে পরিণত হোন। আমি আপনাদের সকলের পুরোনো সঙ্গী।’’

তিনি বিজেপিকে লক্ষ্য করে বলেন, ‘’যারা আমাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তারা বলুন আমরা ভারতে সবচেয়ে ভালো মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় কি পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি?’’

তিনি বলেন, ‘’মুখ্যমন্ত্রী বলছেন, ৬ মাসের মধ্যে কোনো দাঙ্গা হয়নি। সেটা তো আমিও বলি যে, দাঙ্গা তো আপনারাই করিয়ে থাকেন। দাঙ্গাকারী আপনারা এবং দাঙ্গা থামানও আপনারা।’’

আজম খান বলেন, ‘‘মিথ্যা কথা বলে ক্ষমতায় আসা যায় কিন্তু সবসময় তা থাকবে না।’’

সম্মেলনে সমাজবাদী পার্টির মহাসচিব রামগোপাল যাদব সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ‘’দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসতে পারলে দেশে আর কোনোদিন নির্বাচন হবে না।’’

তিনি বলেন, ‘‘হিটলারও দেশের গৌরব ফিরিয়ে আনার নামে ক্ষমতায় এসে স্বৈরশাসকে পরিণত হন। জার্মানিকে এজন্য অনেক মূল্য দিতে হয়েছিল।’’

সম্মেলনে সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সমাজবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সূত্র : রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে